ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
কমলাপুরে স্বর্ণের বারসহ আটক ১
- ৭ ডিসেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে সোমবার সকালে ৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। আটককৃত ব্যক্তির নাম বলাই পাল (৪৫)। কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা ট্রেনে চড়ে সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন ওই ব্যক্তি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কোমরের বেল্ট থেকে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

