ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
ভোটের অধিকার কেড়ে নিয়ে সিইসি চ্যাম্পিয়ন: রিজভী
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভোট ডাকাতি, ছিনতাই, সহিংসতা করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার চ্যাম্পিয়ন হয়েছেন। ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটার সময় এ মন্তব্য করেন তিনি ।
পৌর নির্বাচনে হামলা, ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইসহ সকল অনিয়মের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়ী উল্লেখ করে রিজভী বলেন, ভোট ডাকাতি, ছিনতাই, সহিংসতা করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার চ্যাম্পিয়ন হয়েছেন। আর এ কাজে সিইসিকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান রিজভী।
রিজভী আরও বলেন, এই সরকারের রোষানলের কারণে ইলিয়াস আলী গুম হয়েছে, নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করা হয়েছে। স্বৈরতন্ত্রের শৃঙ্খল ছিড়ে গণতন্ত্র উদ্ধারের জন্য ছাত্রদলকে কাজ করার আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

