শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হারানো গণতন্ত্র ফেনানোই বিএনপির নতুন বছরের চ্যালেঞ্জঃ মির্জা ফখরুল

fakhrul-3নিজস্ব প্রতিবেদকঃ হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনা নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০১৬ সালের প্রথম দিনে আমরা প্রত্যাশা করছি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। এ বছর ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে, গণতন্ত্রের জয় হবে।

নতুন বছরে জনগণের বিজয় সূচিত হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে- বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ।