শিরোনাম :

  • সোমবার, ১৮ মে, ২০২৬

রাজধানীর দারুস সালাম থানার সামনে থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

lashনিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এনায়েত (৪০)। মঙ্গলবার ভোরে দারুস সালামের দক্ষিণ বিশিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, মরদেহের শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানান তিনি।