শিরোনাম :

  • ,

কারামুক্ত হলেন এম কে আনোয়ার

m K Anwerনিজস্ব প্রতিবেদকঃ গ্রেপ্তারের ছয় মাস পর কারামুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। শুক্রবার দুপুর দুইটার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মিুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে মুক্ত হন। কারাগারে অসুস্থ হওয়ার পর থেকে তিনি বিএসএমএমইউতেই চিকিৎসাধীন ছিলেন।

এম কে আনোয়ারের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক এম আমিনুল ইসলাম।

গত বছরের ১৮ আগস্ট থেকে তিনি কারাবন্দি ছিলেন। কুমিল্লার এক মামলায় তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতা মামলা রয়েছে। গত মঙ্গলবার বাড্ডা থানার নাশকতার এক মামলায় তিনি ছয় মাসের জামিন পান।