শিরোনাম :

  • শনিবার, ১৬ মে, ২০২৬

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ অপসারিত

নিজস্ব প্রতিবেদক |

মানবতাবিরোধী অপরাধীর সঙ্গে প্রসিকিউটর তুরিন আফরোজের গোপন আঁতাতের অভিযোগে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্র্ইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের উপ সলিসিটর এসএম নাহিদা নাজমীন স্বাক্ষরিত একপ্রজ্হাপনে এ তথ্য জানানো হয়েছে।