ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
কেরানীগঞ্জের আগুনে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক |
ঢাকা জেলার কেরানীগঞ্জের চুনকুঠিয়া প্রাইম প্লাস্টিকের কারখানায় সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা ৪ এ দাঁড়িয়েছে। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং ৩ জন হাসপাতালে মৃত্যু হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্মেরথম ঢামেকে একটি লাশ এসেছে। মরদেহটি পুড়ে কয়লা হয়ে গেছে। তবে ওই ব্যক্তি পুরুষ বলে শনাক্ত করা গেছে।
পরে ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে আরও ৩ জনের মৃত্যু হয়েছ। দগ্ধ হয়ে ভর্তি হওয়া আরও অনেকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিতসকরা।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন দগ্ধ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। দগ্ধরা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো বলে জানা গেছে।

