ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
‘এটা বড় কিছু না!’
নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে র্যাব সদস্যরা দুই নারী সোর্সকে সঙ্গে নিয়ে মাদক কারবারিদের ধরতে যান বলে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা জানান।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির সাংবাদিকদের বলেন,”মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে তারা হয়ত সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন। স্থানীয়রা র্যাব সদস্য রিগান বড়ুয়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ ও দুই নারী সোর্সকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।”
ওপারে আটকরা র্যাব ১১-এর কুমিল্লা সিপিসি ২-এর সদস্য বলে জানান ওসি শাহজাহান।
খবর পেয়ে র্যাব, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে দেনদরবারকরে ১০ ঘন্টার মাথায়তাদের ছাড়িয়ে আনতে সক্ষম হন।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন পরিদর্শক গণমাধ্যমকে বলেন, বিএসএফের হাতে আটক তিন র্যাব সদস্য ও দুই সোর্সকে ফিরিয়ে আনা হয়েছে ।
এদিকে র্যাব এ ঘটনাকে ’বড় কিছু’ বলে মনে করছে না।
ছাড়া পাওয়ার আগে র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম বলেন, “র্যাব সদস্যরা মাদক কারবারিদের ধরতে গেলে বিএসএফের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সমাধানের চেষ্টা চলছে। এটা বড় কিছু না।”

