ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
দু’দিন বন্ধ থাকার পর নৌযান চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক |
ঘূর্ণিঝড ‘বুলবুল’-এর প্রভাব অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড ‘বুলবুল’-এর প্রভাবে শনিবার রাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে রোববার সকাল থেকে দেশের আরো কয়েকটি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়। রোববার সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়। সোমবার সকাল ৬টায় আবহাওয়া অনুকূলে থাকায় লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরণের নৌযান চলাচল করছে।

