শিরোনাম :

  • শুক্রবার, ৮ মে, ২০২৬

ইবিতে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোহনা টিভির কুষ্টিয়া শাখা কর্তৃক চ্যানেলটির  দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কার্যক্রমের অংশ হিসেবে  র‍্যালি বের হয়।

এসময় র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মূল ফটকে এসে শেষ হয়।

পরে বেলা ১১ টায়  কেন্দ্রীয় মিলনায়তনের ১১৬ নং কক্ষে কেক কাটার মাধ্যমে  আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ইবি  উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর-রশীদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা।

এছাড়াও ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল, মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশীদ আসকারী  বলেন,  মোহনা টেলিভিশন চ্যানেলটি মহান মুক্তিযুদ্ধের অসাস্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের সঞ্চারে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে অন্যতম একটি চ্যানেল।বর্তমানে চ্যানেলটি সুখ্যাতি লাভ করেছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১১ নভেম্বর কামাল আহমেদ মজুমদারের হাত ধরে চ্যানেলটির শুভ উদ্বোধন হয়।