শিরোনাম :

  • ,

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আ.লীগ নেতা নাসিম

নিজস্ব প্রতিবেদক।

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ।

সোমবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন বলে ওই হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।
অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।