শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ইবিতে মুর্তজা আলীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর রচিত  কাব্যগ্রন্থ ‘তবু তো ফাগুন আসে’ এর মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। 
এছাড়াও লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য রাশীদ আসকারী বলেন, ‘আমি কবির উত্তরোত্তর কাব্যপ্রতিভার বিকাশ কামনা করছি। কাব্যগ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হবে বলে আশা করছি।’

উল্লেখ্য,কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণকারী কবি মুন্সি মুর্তজা আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘মোহন জলের জালে’। ‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ যাতে ৫২ টি কবিতা স্থান পেয়েছে। এতে  প্রেম, বিরহ, মানবতা, সাধারণ মানুষের জাগরণ, পশু পাখির প্রতি ভালোবাসা, সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন দিক ফুটে উঠেছে।