শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভারতীয় বিশেষজ্ঞের মত

‌শিগগিরই ছেড়ে যাচ্ছে না করোনা, শীতে বাড়তে পারে প্রকোপ

দেশনিউজ ডেস্ক |

করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে প্রথম থেকেই নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন ডা. রণদীপ গুলেরিয়া। এইমস-এর এই পরিচালক ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাস খুব শিগগিরই আমাদের ছেড়ে যাওয়ার রোগ নয়। 

তিনি আরো বলেছেন, করোনাভাইরাসকে সঙ্গী করেই কিছু সময় আমাদের বাঁচতে হবে। আপাতত এর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও শীতকালে নতুন করে করোনাভাইরাস বড় আকার ধারণ করে হানা দিতে পারে।

করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব সম্পর্কে তিনি জানিয়েছেন, কমপক্ষে এক বছরের বেশি সময় ধরে লড়তে হবে, এমন যুদ্ধ হিসেবেই আমাদের করোনাকে দেখা উচিৎ।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৬ হাজার চারশ ৩৭ জন এবং এরই মধ্যে প্রাণহানি ঘটেছে এক হাজার পাঁচশ ৬৬ জনের।