শিরোনাম :

  • শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রবীণ সাংবাদিক খুরশীদ আলমের ইন্তেকালে বিএফইউজে ও সিএমইউজে’র শোক

প্রবীণ সাংবাদিক ও সিএমইউজে’র সিনিয়র সদস্য খুরশীদ আলম বশীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নেতৃবৃন্দ ।

মঙ্গলবার পৃথক শোক বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং সিএমইউজে সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নওয়াজ, সাবেক সভাপতি ইসকান্দর আলী চৌধুরী, বিএফইউজে’র সহ-সভাপতি শামসুদ্দিন হারুন , সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি প্রবীণ সাংবাদিক খুরশীদ আলম বশীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুম বশীর ছিলেন একজন দক্ষ, পেশাদার এবং সজ্জন মিডিয়া ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক , নিবেদিতপ্রাণ সংবাদকর্মী এবং সাংবাদিক সমাজ তাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম বশীর তাঁর সুদীর্ঘ পেশাগত জীবনে দৈনিক নয়া বাংলা, দৈনিক জনতা , দৈনিক আল মোজাদ্দেদসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে ব্যুরো প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্বে সুনাম ও দক্ষতার সাথে পালন করেছেন।

মরহুম বশীর মঙ্গলবার সকাল সাডে ৭টায় নগরীর আসাদগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনী জটিলতায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, ৩ ছেলে , এক মেয়েসহ আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। যমুনা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপার্সন জনাব নাসির উদ্দিন মরহুমের ছোট ভাই ।
মঙ্গলবার বাদ যোহর নগরীর বদরপাতি মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

-খবর বিজ্ঞপ্তির