শিরোনাম :

  • ,

করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২০২৪

নিজস্ব প্রতিবেদক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৩১৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএন/সিএন/জেএএ/৪:৪০পিএম/১৬৮২০২০২১