শিরোনাম :

  • ,

কওমী সনদের স্বীকৃতি চাই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে- ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেন, ‘কওমী মাদ্রাসার স্বীকৃতি বর্তমান সময়ের অন্যতম দাবি। ১৯৯২ সালে সংগঠনের কলেজ প্রতিনিধি সম্মেলনে সর্বপ্রথম ছাত্র মজলিস এই দাবি তুলেন। কিন্তু বর্তমান সরকার এইসব মাদ্রাসাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সনদের স্বীকৃতির নামে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা কওমী সনদের স্বীকৃতি চাই। তবে তা নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই দিতে হবে।’

তিনি আজ (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর এক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সমাবেশে চট্টগ্রাম মহানগরী কমিটি পুনর্গঠন করা হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-১৭ সেশনের জন্য মহানগর সভাপতি %e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bfনির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ইয়াসির আরাফাত ও সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ মিনহাজ উদ্দীন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চ.বি সেক্রেটারি আলমগীর হোসাইন, মহানগরী বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ জমির উদ্দীন প্রমুখ